কলম্বোতে দক্ষিণ এশিয়ার বামপন্থী ছাত্র সংগঠসমূহের বৈঠক অনুষ্ঠিত
গত ২৮-৩০ জানুয়ারি ২০২৬ তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়ার বামপন্থী ছাত্র সংগঠসমূহের বৈঠক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়।এতে নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ৮ টি সংগঠন অংশগ্রহণ করে।
বাংলাদেশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর পক্ষে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।

অংশগ্রহণকারী সংগঠনসমূহ হলো–
Scientific Socialist Student Union, Nepal – (SSSU)
All Nepal Students Union (Socialist) – (ANSU)
All Nepal National Independent Students’ Union (Revolutionary) – (ANNISU)
Socialist Students’ Front, Bangladesh – (SSF)
All India Students Federation – (AISF)
National Students Federation, Pakistan – (NSF)
All India Democratic Students’ Organization – (AIDSO)
Revolutionary Students’ Union, Sri Lanka – (RSU)
সংগঠনসমূহের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের গড়ে ওঠার ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য এবং দেশের অভ্যন্তরে ছাত্র আন্দোলন-গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে আলোচনা করেন। শিক্ষার ওপর পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী আক্রমণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। বাংলাদেশে সংঘটিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়েও আলোচনা হয়।

নেতৃবৃন্দ ‘কলম্বো ঘোষণা’য় (COLOMBO DECLARATION) স্বাক্ষর করেন এবং সামনের দিনে শিক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষায় দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
