Tuesday, April 14, 2026
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদচালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

14650051_874579645976965_6140878032392706097_n

চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি রোধ, হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি বন্ধ, সাধারণ মানুষের জন্য রেশনিং চালুর দাবিতে  ২২ অক্টোবর ২০১৬ বাসদ (মাকর্সবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাসদ (মাকর্সবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি জেলা কমিটির সদস্য কমরেড পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

বক্তারা বলেন, অবিলম্বে চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম দুর্নীতি বন্ধ, সাধারণ মানুষের জন্য রেশনিং চালু না হলে আগামী দিনে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments