Tuesday, April 14, 2026
Homeফিচারঢাকা-৮ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী গানের মিছিল অনুষ্ঠিত

ঢাকা-৮ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী গানের মিছিল অনুষ্ঠিত

ঢাকা-৮ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী গানের মিছিল অনুষ্ঠিত

‎আজ ০২ ফেব্রুয়ারি, সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী প্রচারণায় ‘গানের মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিকাল ৪ টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে পল্টন, মতিঝিল, শান্তিগর, কাকরাইল মোড়, শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে। বিভিন্ন মোড়ে মোড়ে সুসজ্জিত পিক-আপ সহ শিল্পীরা গান করেন, নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে যুক্ত হয়ে গান করেন ওয়ারদা আশরাফ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুস্মিতা রায় সুপ্তি, কোরাস সহ গণতান্ত্রিক আন্দোলনে ভুমিকা পালনকারী সহযোদ্ধা শিল্পীরা। বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক শুভাশিষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) ‘র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

‎গানের মিছিলটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন দাস, বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম নান্টু, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য এবং এনপিএ এর সদস্য শামীম আরা নীপা, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফসান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক শামসুল আলম মারুফ প্রমুখ।

‎হেমা চাকমা বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলে জনগনের গণতান্ত্রিক অধিকার আদায়ের ফরিদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরাই জনগনকে সংগঠিত করার চেষ্টা করে গেছেন। এই দল শুধু মুখে মুখেই নয়, সত্যি সত্যিই সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করে।”

কমরেড জয়দীপ ভট্টাচার্য বলেন, “রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির বিপরীতে পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য, মৌলবাদ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক চাহিদা আদায়ের রাজনীতি।”

‎সমাবেশের সভাপতি বাসদ (মার্কসবাদী) দলের ঢাকা ৮ আসনের সংসদ সদস্য  পদপ্রার্থী রাফিকুজ্জামান ফরিদ তার বক্তব্য বলেন, “আমাদেরকে ভোট দিলে আপনাদের অধিকার আদায়ের লড়াই শক্তিশালী হবে। বড়লোকদের পক্ষের দলগুলো পালাক্রমে ক্ষমতায় এসেছে। আপনারা বারবার প্রতারিত হয়েছেন। এবার আপনাদের পক্ষের শক্তিকে চিনে নিন।”

RELATED ARTICLES

আরও

Recent Comments