Sunday, March 15, 2026
Homeফিচারঢাকা-৫ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী শাহিনুর আক্তার সুমি-এর নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ঢাকা-৫ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী শাহিনুর আক্তার সুমি-এর নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ঢাকা-৫ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী শাহিনুর আক্তার সুমি-এর নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

আজ ৬ ফেব্রুয়ারী’২৬ শুক্রবার বিকাল ৪ টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী শাহিনুর আক্তার সুমি এর নির্বাচনী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাজলা নতুন রাস্তা থেকে পদযাত্রা শুরু করে উত্তর কাজলা, যাত্রাবাড়ী হয়ে কাজলার ব্রীজে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করে আবারও পদযাত্রা করে কাজলা নয়ানগর হয়ে শনির আখড়ায় দ্বিতীয় সমাবেশ শেষ করে আবারও পদযাত্রা করে উত্তর কাজলার নতুন রাস্তা গরিবের বাজারের সামনে সর্বশেষ সমাবেশ করে আজকের আয়োজন শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহিনুর আক্তার সুমি এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মানস নন্দী ও সদস্য নওশিন মুসতারি সাথী ও মানিক হোসেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments