Thursday, October 8, 2026
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপ্রেস রিলিজমিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও দখলের ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও দখলের ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও দখলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে সন্ত্রাসীদের লুটপাট ও দখলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমরেড মাসুদ রানা বলেন,“রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে গভীর রাতে কয়েকশত অস্ত্রধারী সন্ত্রাসীর হামলা, লুটপাট ও খননযন্ত্র দিয়ে কেন্দ্রটি গুড়িয়ে দেওয়া ও দখলের ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই এ তাণ্ডব চালানো হয়েছে। রাতে বুলডোজার আনা, পুলিশের সামনে শত শত সন্ত্রাসীদের লুটপাট করা মালামাল ট্রাকে তোলা, ঘটনার পর নিশ্চুপ প্রশাসন ও এই জায়গার দখল নিয়ে পূর্বেও স্থানীয় বিএনপি নেতাদের পদক্ষেপ – এটা প্রমাণ করে যে এটি তাদের নেতাকর্মীদের দ্বারাই সংঘটিত হয়েছে এবং প্রভাবশালী নেতারা এতে জড়িত।
গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামে ১০৮৪ জনের মৃত্যু ঘটেছে। হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় বিএনপি সরকার ব্যর্থ। সরকার হামের চিকিৎসা করতে পারছেনা অথচ তার দলের লোকজন শিশুদের হামসহ জীবনরক্ষাকারী টিকা দেয়া স্বাস্থ্যকেন্দ্র গুড়িয়ে দিচ্ছে। শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে, জনজীবনে স্বস্তি ও শান্তি আনতে না পারলেও দখলদারিত্বে তারা পিছিয়ে নেই। গণঅভ্যুত্থানের পর থেকে মিরপুরসহ সর্বত্র নিরব মহামারীর মতো সরকারদলীয় দখলদারদের দখলদারিত্ব চলছে। এই দখলদারিত্বের প্রকোপ কতটা ভয়াবহ যে একটি  হাসপাতালও এর হাত থেকে রেহাই পায়নি। এ ন্যাক্কারজনক দখলদারিত্বের পেছনে বিএনপির এক নেত্রীর সন্ত্রাসীবাহিনী যুক্ত বলে গণমাধ্যমে এসেছে। আমরা অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার সাথে যুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও

Recent Comments