বরিশাল-৫ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাইদুর রহমান-এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আজ ৬ ফেব্রুয়ারী ২০২৬; বিকাল ৪ টায় বরিশাল-৫ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি মার্কার প্রার্থী সাইদুর রহমান এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ হাতেম আলী কলেজের চৌমাথায় আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশটি পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী)-এর সংগঠক সাদেকুল ইসলাম সাদিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৫ আসনের বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাইদুর রহমান।
বক্তব্যে সাইদুর রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার সুরক্ষার জন্য বিকল্প বাম রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করা জরুরি। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক, খেটে খাওয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাচি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করে একটি শোষণমুক্ত সমাজ গড়তে বাসদ (মার্কসবাদী) কে কাচি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।”
