১৪ অক্টোবর বাংলাদেশ যুব ফ্রন্ট-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা নগর শাখার উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত
১৪ অক্টোবর বাংলাদেশ যুব ফ্রন্ট-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৬ অক্টোবর বিকেল চারটায় সংগঠনের কেন্দ্রীয় অফিসে ঢাকা নগর শাখার উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির দাবিতে যুব আন্দোলন গড়ে তুলতে করণীয় নিয়ে উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন।
