Monday, April 20, 2026
Homeফিচারনরসিংদীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার কিশোরী আমেনার গ্রাম ও পরিবারে বাংলাদেশ নারীমুক্তি...

নরসিংদীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার কিশোরী আমেনার গ্রাম ও পরিবারে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

নরসিংদীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার কিশোরী আমেনার গ্রাম ও পরিবারে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হোসেন বাজারে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার আমেনার পরিবার ও গ্রামবাসীর সাথে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাক্ষাৎ এবং জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায়, অর্থ সম্পাদক তৌফিকা দেওয়ান লিজা, দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম এবং সদস্য রাহেলা খাতুন, নরসিংদী প্রেস ক্লাব এর সভাপতি মাখন দাস, জাতীয় ফুটবল টিমের প্রাক্তন খেলোয়ার মোবারক হোসেন, নারী ডিজিটাল স্পেস- নারী অঙ্গন নরসিংদী জেলার সদস্য সচিব খান রুবা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহত আমেনার হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments