Tuesday, April 21, 2026
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদটাঙ্গাইলের কালিহাতিতে হত্যাকান্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতিতে হত্যাকান্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

rangpur_190915

টাঙ্গাইলের কালিহাতিতে বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বোরচিত হামলার বিচার এবং মা ও ছেলেকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহাজ কোম্পানী মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফীন তিতু প্রমুখ।

নেতৃবৃন্দ, টাঙ্গাইলের কালিহাতীর জঘন্যতম ও বর্বরোচিত এই ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধে শামিল হওয়ার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments