ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের নিন্দা ও প্রতিবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের কলঙ্কজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে একাত্তরের গণহত্যার সহযোগী চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাম যুক্ত এবং স্পিকার কর্তৃক তা অনুমোদন করে মুক্তিযুদ্ধের লাখো শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। নির্বাচনের পূ্র্বে বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে ভোট চেয়েছে আর সংসদের প্রথম অধিবেশনে সে বিএনপিরই চিফ হুইপ শোক প্রস্তাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার প্রস্তাব করে নিজেদের ভোটারদের সাথেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
